ফয়সাল কবির, লক্ষ্মীপুর: মানুষের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন এমপির ব্যক্তিগত সহকারি বায়েজীদ ভূঁইয়া।
১১ম দিনেও লক্ষ্মীপুর সদর আসনের বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন বাড়িতে বাড়িতে সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপির (ত্রাণ) খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন এমপির ব্যক্তিগত সহকারি বায়েজীদ ভূঁইয়া। সদর উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের গরিব-দু:স্থদের মাঝে এসব খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে।
করোনা মহামারীর বিস্তার রোধে ঘরে থাকা মানুষের মাঝে টানা ১১ দিন যাবত এমপির পক্ষ থেকে অসহায়,দরিদ্র-দুস্থ ও দিনমজুরদের ঘরে ঘরে বায়েজীদ ভূঁইয়া ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
এ নিয়ে আজ ৮ এপ্রিল (বুধবার) পর্যন্ত লক্ষ্মীপুর সদর আসনের ৪ হাজার দরিদ্র পরিবারের মাঝে (ত্রাণ) খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সংকটের এই সময়ে এমপির খাদ্য সহায়তা দিনমজুর, অসহায় ও দরিদ্রদের দুঃখ-কষ্ট লাঘব হয়েছে।
বায়েজীদ ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এলাকার গরীব-অসহায় মানুষের পাশে থাকার ঘোষণা দিয়ে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। এ যাবত ৪ হাজার পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে ১০হাজার হতদরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান বায়েজীদ ভূঁইয়া।
তিনি জানান, করোনা ভাইরাসের প্রাদূর্ভাব থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের এমপি, সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী বীরমুক্তযোদ্ধ আলহাজ্ব এ কে এম শাহজাহান কামাল।

0 মন্তব্যসমূহ