ইউনুছ শিকদার (সুবর্ণচর)নোয়াখালী : "মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু "এই স্লোগানকে সামনে রেখে সুবর্ণচর উপজেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ আলহাজ্ব শাহাজাহানের পক্ষ থেকে আকবর হোসেন ডুবাইওয়ালার ত্রাণ বিতরন।


শুক্রবার (০৩/০৪/২০২০ ইং) সকাল ৯:০০টায় ওয়াপদার থানারহাট সংলগ্ন নিজ বাড়ীর সামনে ত্রাণ বিতরন শুরু করেন।হাজী আকবর হোসেন প্রবাস থেকে মুঠোফোনে জানান, প্রিয় মাতৃভূমির এই ক্রান্তিলগ্নে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে সাড়া দিয়ে বিএনপির সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান ভাইয়ের পক্ষ থেকে ওয়াপদার ৯টি ওয়ার্ডের নিরীহ জনগণের জন্য প্রায় ৮০০ প্যাকেট নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করছি এবং ভবিষ্যতে আরো করবো ইনশাআল্লাহ। আলহাজ্ব আকবর হোসেন ডুবাইওয়ার পক্ষ থেকে ত্রাণ বিতরনকালে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল উদ্দিন সুমন মেম্বার,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলা উদ্দিন আজাদ, ছাত্রদলের সহ সভাপতি আরেজ খান নীল ও মহিন উদ্দিন মহিন,উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুর হোসেন বাবুসহ প্রমুখ।


এছাড়াও বিতরনকালে উপস্থিত ছিলেন,ওয়াপদা ইউনিয়ন যুবদলের সভাপতি জাকের হোসেন সৈকত,সাংগঠনিক মো.বেলাল উদ্দিন। সেচ্ছাসেবক দলের ওয়াপদা ইউপি সভাপতি আবদুস সাত্তার, সেক্রেটারি এনায়েত হোসেন। ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি সাদ্দাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ইভান জাহেদ হাসান ও প্রচার সম্পাদক মো.ফারুকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিরাপদ দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরনে অংশগ্রহণ করেন।