ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও ব্যাপক উন্নয়ন কাজ করেছে এবং বর্তমানেও শত শত কোটি টাকার কাজ চলছে। কিন্তু সরকারী স্ব স্ব প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তারা কাজের সঠিক তদারকি না করেই পার্সেন্টেজ এর বিনিময়ে সুবিধাভোগিদের সাথে হাত মিলিয়ে কাজ না করেই কোটি কোটি টাকা পকেটস্থ করে সরকারের বিশাল অর্জনকে ম্লান করে দিচ্ছে। 

গত ১০ বছরের আমলনামা দেখেন অনেক নেতার টিনের ঘর ছিল না এখন তারা কোটি কোটি টাকার মালিক। অথচ দীর্ঘদিন সরকার ক্ষমতা থাকার পরও তৃণমূল ত্যাগি আওয়ামী নেতা কর্মীরা দু’মুঠো ভাত পায়না অথচ সুবিধাভোগীরা গাড়ী বাড়ীর মালিক। আপনারা সকল অনিয়ম জনসম্মুখে তুলে ধরুন। 

সোমবার (৯ মার্চ) সকালে নিউ মার্কেট এর তৃতীয় তলায় লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন, লক্ষ্মীপুর জেলা আ’লীগের সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু।

লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আফজাল হোসেনের সবুজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান ফরহাদের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন লিকা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলা শাখার সভাপতি এম ছাবির আহমদ, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি শাহজাহান কামাল, সাবেক যুবলীগ নেতা সৈয়দ সাইফুল হাসান পলাশ। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ শফিক, কোষাধ্যক্ষ ভাস্কর বসু রায় চৌধুরী, প্রচার সম্পাদক রাজিব হোসেন রাজু, ক্রিয়া ও সমাজ কল্যান সম্পাদক আলমগীর হোসেন’ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।