লক্ষ্মীপুর প্রতিনিধি : ব্যাংকিং কার্যক্রম গতিশীল ও মানুষের দোরগোড়ায় ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা শহরের ঝুমুর স্টেশন এলাকায় ইসলামী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে উপ-শাখাটির উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
ইসলামী ব্যাংক নোয়াখালী জোন প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, শিক্ষাবিদ অধ্যাপক জেড এম ফারুকী, লক্ষ্মীপুর আলিয়া মাদরাসা অধ্যক্ষ ড. নেছার উদ্দিন, লক্ষ্মীপুর বারের সভাপতি এড. শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, শামছু হুদা ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক অধ্যক্ষ সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, বনিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদ উল্যাহ পাটওয়ারী, হাজিরহাট শাখা প্রধান ও এভিপি মুঃ ছানাউল্যাহ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর শাখা প্রধান ও ভিপি মোহাম্মদ জাফর উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত উপ-শাখা ইনচার্জ মুহাম্মদ জাহেদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামি ব্যাংক রামগঞ্জ শাখার অফিসার এটিএম আব্দুর সবুর। এছাড়াও উপস্থি ছিলেন, লক্ষ্মীপুর আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ এ কে এম আব্দুল্যাহ, লক্ষ্মীপুর বারের সাধারণ সম্পাদক এড. হাবিবুর রহমান।
দোয়া মোনাজাত পরিচালনা করেন লক্ষ্মীপুর আলিয়া মাদরাসার উপাধক্ষ্য মাওলানা ইসমাইল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনি-পেশার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
