লক্ষ্মীপুর প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ উপলক্ষে জেলা
আ’লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে জেলা
আ’লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
জেলা আ’লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু’র সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
বীরমুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহজাহান কামাল,
জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার
হোসেন, বিজ্ঞান ও প্রযুক্ত বিয়ষক সম্পাদক রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, শিক্ষা বিষয়ক
সম্পাদক ফরীদা ইয়াসমিন লিকা, ক্রীড়া বিষয়ক সম্পাদক আহসানুল করিম রিপন, সাংস্কৃতিক
বিষক সম্পাদক মোজ্জামেল হায়দার ভূঁইয়া মাছুম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল,
সহ-প্রচার সম্পাদক মনসুর আহম্মেদ, লক্ষ্মীপুর সদর থানা আ’লীগের আহ্বায়ক হুমায়ুন কবির
পাটোয়ারী, পৌর আ’লীগের সভাপতি ইসমাল হোসেন চৌধুরী, দিঘলী ইউপি চেয়ারম্যান শেখ
মুজিবুর রহমান, ১নং উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু প্রমুখ।
এসময় জেলা আ’লীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।
