লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার স্বনামধন্য সামাজিক সংগঠন "নন্দন ফাউন্ডেশন" এর সহযোগিতা "নন্দন মহিলা উন্নয়ন সংস্থা"র আয়োজনে ০৭ মার্চ সকাল ৮মার্চ" নারী দিবস" উপলক্ষ্যে "আলোচনা সভা ও সম্মাননা প্রদান" অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নন্দন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে। 

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও নন্দন ফাউন্ডেশনে উপদেষ্টা মাইন উদ্দিন পাঠান , সভা সঞ্চালনা করেন নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা কৃষি বিপনী বিতান অফিসার, মনির হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী খালেদা, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নন্দন মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা রুপালি প্রভা নাথ, নন্দন ফাউন্ডেশনের সভাপতি রাজন মোল্লা, সাধারন সম্পাদক আবদুল কাদের, লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি, সাংবাদিক শাকের মোহাম্মদ রাসেল, নন্দন ফাউন্ডেশন দপ্তর সম্পাদক ইসমাইল খাঁন সুজন, যোগাযোগ সম্পাদক তানিয়া আক্তার, সদস্য আমেনা বেগম, নন্দন মুক্ত রোভার স্কাউট টিম এর সদস্যবৃন্দ ও নন্দন মহিলা উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী সদস্য মেরিনা আক্তার এবং লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রীবৃন্দ। সকলকে নন্দন ফাউন্ডেশন ও নন্দন মহিলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠান শেষে ০৪জন ব্যক্তিকে বিভিন্ন নারী উন্নয়নে অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয় রুপালি প্রভা নাথ, প্রধান শিক্ষক, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়, সম্মাননা প্রদান করা হয় বৃহত্তর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ নারী জয়িতা আয়েশা বেগম, আয়েশা বুটিক হাউজ,সাংবাদিকতায় অবদান রাখার জন্য জান্নাতুল ফেরদোস নয়ন, জেলা প্রতিনিধি, একুশে টেলিভিশন ও প্রেসক্লাবের সহ-সভাপতি এবং রাজনীতি ও সামাজিক অঙ্গনে অবদান রাখায় জাকিয়া সৃজনী শিউলি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ যুব মহিলা লীগ।