লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জেলা স্টেডিয়াম মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি অঞ্জন চন্দ্র পাল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনজিৎ কুমার পাল, শিক্ষক মহি উদ্দিন, সালাহ উদ্দিন, আবুল কাশেম, সাইফুল ইসলাম, আরিফ হোসেন, হারাদন চন্দ্র পাল সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।