লক্ষ্মীপুর প্রতিনিধি: বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে সময়ের আলো’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পরে প্রেসক্লাব সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে সময়ের আলোর পথ চলার ১ বছর শেষে ২য় বছরে পদার্পণ উদযাপন করেন। 

সময়ের আলো’র লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান।  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিউনিটি পুলিশিং সেলের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি হোসাইন আহম্মেদ হেলাল, সাধারণ সম্পাদক আবদুল মালেক, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সহ-সভাপতি এম জে আলম, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাইদুল ইসলাম পাবেল প্রমুখ। 

এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তরা সময়ের আলো’র বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।