ফয়সাল কবির : লক্ষ্মীপুর হলি গার্ল্স স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও বনভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  বুধবার (৪ মার্চ) লক্ষ্মীপুর পৌর শিশু পার্ক প্রাঙ্গনে দিনব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 হলি গার্লস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চৌধুরী মো. গিয়াস উদ্দিন সেলিমের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শাহাদাত হোসেন। 

লক্ষ্মীপুর হলি গার্ল্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব, লক্ষ্মীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আবু তালেব, লক্ষ্মীপুর পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন আহম্মেদ খাঁন, বাংলাদেশ টেলিভিশন এর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মো. জহির উদ্দিন প্রমুখ। 

 পরে ক্রীড়া প্রতিযোগিতার ৫২টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।