ফয়সাল কবির, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে সদর উপজেলার হামছাদী ইউনিয়ন ১নং ওয়ার্ডের মহরম বেপারী বাড়ীতে অগ্নিকান্ডে এক শিক্ষকের রান্নাঘর ও বসতঘর পুড়ে গেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত সোলায়মান মিয়া। তিনি গঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বসতঘরে থাকা গ্যাস সিলেন্ডার বিস্ফোরনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় মুহুতে আগুন বসতঘর ও পাশ্ববর্তী রান্না ঘরে ছড়িয়ে পড়ে সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়াসি আজাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে। তবে ঘরটি অনেক পুরাতন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে গ্যাস সিলেন্ডার বিস্ফোরনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধারনা করা হচ্ছে ২ থেকে ৩ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে।