ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি : ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে ১শ পাউন্ডের কেক কেটে জন্মশতবার্ষিকী উদযাপন করেছে আওয়ামীলীগ। 

লক্ষ্মীপুর সদর থানা ও পৌর আ’লীগের উদ্যোগে মঙ্গলবার (১৭ মার্চ) রাতে শহরের উত্তর তেমুহনীস্থ জেলা আ’লীগের অস্থায়ী কার্যালয়ে ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু। 

সদর থানা আ’লীগের আহ্বায়ক হুমায়ুন কবির পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাছুম ভুইয়া, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহজাহান কামাল, পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন মো. বাবর, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীগের জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মদ’ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, এমপি সদর প্রতিনিধি থানা আ’লীগের সদস্য আদনান চৌধুরী সহ আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।