ইউনুছ শিকদার : ভারতে এনআরসি ও সিএএ-এর নামে মুসলিম গণহত্যা, মসজিদ ধ্বংস ও বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।  শুক্রবার বাদ জুমা বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। 


এসময় সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তফা সুফি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মাদানী, কোষাধক্ষ্য মাওলানা আহমদুল হাসান, মাওলানা হাফিজ উল্যাহ, মাওলানা আলা উদ্দিন, মাওলানা শহীদ উল্যা প্রমূখ।

নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন প্রত্যাখ্যান ও তা প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দিল্লি, শাহীনবাগে গণআন্দোলন ঠেকাতে মোদী সরকার নির্বিচারে গণহত্যা, অগ্নিসংযোগও মুসলমান জনগোষ্ঠীকে উচ্ছেদের নীল নকশা করছে। সম্প্রতি দিল্লিতে দাঙ্গায় প্রায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।