লক্ষ্মীপুর প্রতিনিধি : 
নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব হোসেন হত্যা ও খুলনার কয়রা উপজেলার সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেলের উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে পৃথক বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। জেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার (৪ মার্চ) সকালে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যায় কলেজ থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।


এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান, যুগ্ম-আহ্বায়ক গোফরান বাবু, রুবেল আহম্মেদ রাজু, রবিউল ইসলাম রবিন ভূইয়া, তারেক, কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিন কামাল মাহি, সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাবু, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল খালেক, যুগ্ম আহবায়ক সাকিব ইসলাম, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, যুগ্ম-আহ্বায়ক রায়হান হোসেন তুষার, আবু তালেব প্রমুখ। 

অপরদিকে এ হত্যার প্রতিবাদে মশাল মিছিল করেছে জেলা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। মঙ্গলবার (৩ মার্চ) রাতে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় মশাল মিছিল করে তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম, সহ-সভাপতি রাকিব পাটোয়ারী, বর্তমান কমিটির সহ-সভাপতি রেজাউল করিম পারভেজ, যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ হাসান শুভ, মাইন উদ্দিন ইফতি, লক্ষ্মীপুরর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রকি, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ নেওয়াজ হিরা, সাবেক কলেজ ছাত্রলীগ নেতা রিয়াদ রিফাতসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছাত্রলীগ নেতা রাকিব হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরদাবী জানান তাঁরা।