লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নির্বাচনে বিজয়ীদের সংবর্ধনা দিয়েছে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদ। বুধবার (১১মার্চ) রাতে রোজ গার্ডেন রেষ্টুরেন্টে সংগঠনটির সদস্য যারা বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয় লাভ করেছেন তাদের এ সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবর্ধিতদের মধ্যে রয়েছে লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি এড. শাহাদাত হোসেন, সহ-সভাপতি এড. হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক এড. হাবিবুর রহমান, প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি ডা. রাকিবুল আহছান, সহ-সভাপতি একেএম নুরুল আলম, লক্ষ্মীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন হাওলাদার, হাসপাতাল ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন। 

সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোল্লা সাইফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চৌমুহনী সরকারি এসএ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর জেডএম ফারুকী।

সাধারন সম্পাদক এড. রুহুল আমিন কিরনের পরিচালনায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হুমায়ুন কবির, সাবেক সভাপতি এড. হাফিজুর রহমান, জি.পি এড. শ্যামল কান্তি চক্রবর্তী, পি.পি এড. জসিম উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক এড. আবুল বাসার, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হেলাল উদ্দীন, সিনিয়র আইনজীবী এড. আজগর হোসেন মাহমুদ প্রমুখ।