ইউনুছ শিকদারঃ নোয়াখালীতে নোভেল-১৯ করোনা ভাইরাস রোগের লক্ষণ ও তার প্রতিকার সম্প র্কে সর্বসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে লিপলেট বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (১৮মার্চ) দুপুরে জেলা পুলিশ ও বাংলাদেশ প্রাাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে মাইজদীর প্রধান সড়কে বিভিন্ন পরিবহনের যাত্রীদের মাঝে নোভেল করোনা ভাইরাস রোগের লক্ষণ ও তার থেকে প্রতিকার সম্পর্কে সর্বসাধারণের মাঝে লিপলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন জেহান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকতাগণ।
এসময় করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও সর্তকর্তা অবলম্বন এবং নিরাপদ থাকার বিভিন্ন উপায় সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।
