ইউনুছ শিকদার: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুলিশের রিকুইজিশন করা টহল গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ,ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, মুজিব বর্ষ উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমন এর বিরোধীতা করে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে পুলিশের টহল গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুরের এ ঘটনা ঘটে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের ব্যাপারে যাচাই বাচাই চলছেে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।