ইউনুছ শিকদার: লক্ষীপুরে শিক্ষকদের ৬ দিন ব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার(০৪-০৩-২০২০ইং) বিকাল ৪টায় লক্ষীপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শুরু হয়। লক্ষীপুর জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমার সভাপতিত্বে ও সরকারী সামাদ একাডেমী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ইয়াহইয়ার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠান আরম্ভ হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।প্রধান অতিথি বলেন,মাধ্যমিক (এসএসসি/দাখিল) পর্যায়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন,পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ক ০৬ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে আমার বিশ্বাস শিক্ষকেরা কিছু আয়ত্ব করতে পেরেছে।তিনি আরও বলেন,এই প্রশিক্ষণে যতটুকু শিখেছেন ততটুকু আপনার প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিবেন,তাহলে আপনি হবেন একজন সত্যিকারের মানুষ গড়ার কারিগর।

সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা বলেন,আমরা শিক্ষার্থীদের কল্যাণে বছরের কিছু কিছু সময় শিক্ষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের ব্যবস্থা করছি।বাংলাদেশ সরকারের ভিশন ডিজিটাল বাংলাদেশ ও দক্ষ সুনাগরিক গড়তে প্রশিক্ষণের প্রয়োজনীতা অপরিসীম।

এছাড়াও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লক্ষীপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান,প্রশিক্ষণের প্রশিক্ষকবৃন্দসহ প্রমুখ।

প্রশিক্ষণের কো অর্ডিনেটর সুপ্রতিম কুমার সরকার ও প্রশিক্ষক প্রধান মোহাম্মদ সেলিম যৌথভাবে বলেন, ০৬দিন ব্যাপী প্রশিক্ষণে বাংলা,বিজ্ঞান, গণিত,ব্যবসায় শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই ৫ টি বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি।