লক্ষ্মীপুর প্রতিনিধি: 
“বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এ স্লোগানে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১ম বারের মত পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। জেলা প্রশাসনের আয়োজনে রোববার (০১ মার্চ) সকালে কালেক্টরেট প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সোনালী ব্যাংক লিমিটেড এর লক্ষ্মীপুর শাখার সহকারী মহা ব্যবস্থাপক ভবতোষ চক্রবর্তী, লক্ষ্মীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু জাফর। 

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম এর সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর লক্ষ্মীপুর শাখার জেনারেল ম্যানেজার আবু তালেব হালান, ফারইস্ট ইসলামি লাইফ ইন্সরেন্স কোম্পানির লক্ষ্মীপুর জেলা ইনসার্জ মোহাম্মদ ইউসুফ প্রমুখ। 

এসময় নেজারত ডেপুটি কালেক্টর মো. বনি আমিন’সহ বীমা কোম্পানীর কর্মকর্তা, বীমা গ্রাহক ও বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।