লক্ষ্মীপুর প্রতিনিধিঃ দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার ঝড়, নানান ভাবে শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নেতাকর্মীদের মাঝে। রাতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম পারভেজ এর জন্মদিন।
বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী এলাকায় কেক কাটার মাধ্যমে এ আয়োজন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম, সাধারন সম্পাদক রাকিব হোসেন লোটাস, বর্তমান কমিটির সহ-সভাপতি শাহাদাত হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ হাসান শুভ, মাইন উদ্দিন ইফতি, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রকি, ছাত্রলীগ নেতা রিয়াদ রিফাত, সাইফুল ইসলাম শামীম, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন রায়হান, সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
