ইউনুছ শিকদার: নোয়াখালীর চাটখিল উপজেলায় আইন অমান্য করে ব্রিকফিল্ড স্থাপন করায় পরকোট এ যমুনা ব্রিকফিল্ড ও রামনারায়নপুর এ স্টার ব্রিকফিল্ড কে ভ্রাম্যমান আদালত ২লক্ষ টাকা জরিমানা করেছেন।


অদ্য ১১ মার্চ (বুধবার), ২০২০ খ্রি. নোয়াখালী জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যারের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির। আদালত পরিচালনায় সহযোগীতা করেন নোয়াখালী জেলার, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর সৌমেন মৈএ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাটখিল সার্কেল। আইন- শৃঙ্খলা রক্ষায় ছিলেন চাটখিল থানা পুলিশ।


অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্হাপন(নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর আওতায় ২ টি ইট ভাটার প্রত্যেককে ১০০০০০(এক লক্ষ) টাকা করে মোট ২০০০০০(দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। এবং তাদেরকে সতর্ক করা হয় ও আইন মেনে ভাটা পরিচালনা করার জন্য পরামর্শ দেয়া হয়। তথ্যসূত্রঃ ডিসি অফিস, নোয়াখালী।