ফয়সাল কবির, লক্ষ্মীপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মাঝে চড়িয়ে দেওয়ার লক্ষে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে নিজস্ব ক্যাম্পাসে ফিতা কেটে এর উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. সালাহ উদ্দিন টিপু। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা পরিষদের সদস্য মাহাবুবুর রহমান, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, শহীদ মুক্তিযোদ্ধা আবুল বাশার বাসুর ছোট ভাই আব্দুল করিম প্রমুখ। 

পরে অতিথিবৃন্দ মুক্তিযুদ্ধ কর্ণারে স্থাপিত মুক্তিযুদ্ধের দলিল, বঙ্গবন্ধুর আত্মজীবনী, প্রধানমন্ত্রীর ১০০টি ভাষণ, শিশুদের মুক্তিযুদ্ধসহ মুক্তিযুদ্ধের ওপর লেখা বই ও প্রামাণ্য চিত্র পরিদর্শণ করেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।