ইউনুছ শিকদার: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আজ শনিবার সকালে বিদুৎস্পৃষ্টে ছাদ থেকে পড়ে ১ শ্রমিক নিহত হয়। 

জানা যায় হাতিয়া অফিসার্স ক্লাবের নতুন ভবনের রংয়ের কাজ করার সময় দেলোয়ার হোসেন (৪৫) নামীয় ব্যক্তি বিদুৎস্পৃষ্টে নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দেলোয়ার হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের ৯নং ওযার্ডে রেহানিয়া গ্রামের জিয়াউল হকের ছেলে। 

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান,বিষয়টি আমি শুনেছি এ ব্যাপারে নিহতের অবিভাবকদের থানায় আসার জন্য খবর দেয়া হয়েছে।