ইউনুছ শিকদার : নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে চার ক্লিনিক ও এক ফার্মেসীকে তের হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট ইবনুল হাসান ইভেন। 


এসময় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অপরাধে আমিন ডায়গনস্টিককে ৩ হাজার, গ্রামবাংলা ক্লিনিকে ৩ হাজার, কেয়ার হাসপাতাল ৩ হাজার, লাইট হাউজ ডায়াগনস্টিক ৩ হাজার, রুপসী ফার্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শাহেলা সুলতানা ঝুমা ও চরজব্বর থানার পুলিশ।