ফয়সাল কবির, লক্ষ্মীপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্যোগে নির্মিত গেইট উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১১ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। 

পরে তিনি আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করে বিভিন্ন খোঁজ খবর নেন। 

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, পাসপোর্ট অফিসের অফিস সহকারী মো. শাহীন আলম, হেদায়েত উল্যাহ, সহকারী হিসাব রক্ষক জয়নাল আবেদীন, রেকর্ড কীপার আফতাব উদ্দিন’সহ অন্যান্য কর্মকর্তারা। 

পরে জেলা প্রশাসক পাসর্পোট অফিসের কার্যক্রম পরির্দশন করেন সেবার মান বাড়াতে হবে। জনগন যাতে মুজিবর্বষে হয়ারানী মুক্ত ভাবে তাদের পাসর্পোট করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।

লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালাক মো.জাহাঙ্গীর আলম জানান, মার্চ ২০২০ থেকে মার্চ ২০২১ এই এক বছরকে মুজিবর্বষ হিসেবে ঘোষনা করছেন সরকার । 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত র্বাষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসর্পোট অফিসের সামনে দৃষ্টি নন্দন এই গেইটি নির্মাণ করা হয়ছে ।

এছাড়া জম্মশত র্বাষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসর্পোট অফিসে হজ্ব যাএীদের পাসর্পোট পেতে বিশেষ সেবা চালু করা হয়েছে।