গাংচিল অনলাইন.কম: নোয়াখালী জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যারের সার্বিক তত্ত্বাবধানে নোয়াখালী সদর উপজেলার মাইজদী বাজার নামক স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
গতকাল ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২০ খ্রি. মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক। আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক এবং সুধারাম থানা পুলিশ। এ সময় ২ টি দোকানকে লেবেল বিহীন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে জরিমানা করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
