ফয়সাল কবির লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদে উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা আয়োজনে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ্য মহিলা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ২০১৯-২০২০ অর্থ বছরের অতিরিক্ত কোটার ভাগা-ভাগি উন্মুক্ত পদ্ধতিতে নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব ভাতার কার্যক্রম যাচাই-বাচাই পর্ব অনুষ্ঠিত হয়।
হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ্ আলম এর সভাপতিত্বে ও সচিব শাহাব উদ্দিন সবুর সঞ্চলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহবুবুর হরমান।
বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফ, ইউনিয়ন সমাজ কর্মী মোনোআর হোসেন, অফিস সহকারী সালাউদ্দিন ভূইয়া, ইউপি সদস্য কামাল ভূইয়া, আবুল কাসেম,মো. সোহেল, মো.কবির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর আলম মোহন, ইউপি যুবলীগের আহ্বায়ক নিজাম উদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, মাহফুজ আলম প্রমূখ।