ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি :
আগামি ২০ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে সভাপতি/সম্পাদকসহ বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।
এদিকে আইনজীবী সমিতির নির্বাচনে পাঠাগার সম্পাদক হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী চাঁদমনি মোহন। গত সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুল মতিন এর কাছ থেকে মনোনয়নত্র গ্রহন করেন তিনি। এসময় সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন ও শিল্পী রানী পাল ও অর্ধশতাধিক আইনজীবীগন উপস্থিত ছিলেন। এসময় তিনি আইনজীবী সমিতির সকল সদস্যগণের নিকট দোয়া, সহযোগিতা চান।
উল্লেখ্য, চাঁদমনি মোহন পেশাগত দক্ষতা মিষ্ঠিভাষী সদাচরন সমাজ সেবক ও রাজনৈতিক নেতা হিসেবে ব্যাপক পরিচিত ব্যক্তিত্ব। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।