ফয়সাল কবির, লক্ষ্মীপুর : 
“শতাব্দীর মিলন গানে, এসো মিলি প্রাণের টানে” এ স্লোগানে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার প্রাইম কিন্ডার গার্ডেনে ২০১২ সালের শিক্ষার্থীদের পুন:মিলনী, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রাইম কিন্ডার গার্ডেন ও ২০১২ সালের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠান মাঠে এ আয়োজন করা হয়। 

প্রতিষ্ঠানের প্রধার শিক্ষক বাসু দেব শর্মা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব। 

স্কুলের শিক্ষক আবুল বাশার এর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফ, দালাল বাজার বণিক সমিতির সহ-সভাপতি বাহার পাটওয়ারী, ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নবী, দালাল বাজার এন কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালীউর রহমান, অভিভাবক মর্জিনা আক্তার প্রমুখ। 

এসময় আরও উপস্থিত ছিলেন, প্রাইম কিন্ডার গার্ডেন এর পরিচালক মো. রাসেল হোসেন পারভেজ, মো. পাপ্পু, সহকারী শিক্ষক মিহির আলী, রিয়াদ হোসেন’সহ অত্র  প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীরা। 

পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়।  

উল্লেখ্য : ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় দালাল বাজার প্রাইম কিন্ডার গার্ডেন থেকে ৩৯জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ২৪জন এ প্লাস’সহ শতভাগ পাশ করেছে।