লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আজ (১৯ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পন্য রাখা ও কৃষি পন্য বিপনন আইন অমান্যের দায়ে এসব প্রতিষ্ঠানকে জরমিানা করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  সাবরীন চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন কৃষি পন্য বিপনন অধিদপ্তরের মার্কিটিং অফিসার মো. মনির হোসেন ও ড্রাগ সুপার মো. ফজলুল হক।

জরিমানা আদায়কৃত প্রতিষ্ঠানগুলো হলো, এশিয়া ডেন্টাল ৫ হাজার, পাটওয়ারী হোমিও হল ২০ হাজার, ইতালিয়ান বিউটি পার্লার ১০ হাজার, গোবিন্দ পাল ব্রাদার্স ১৫ হাজার, শোভা ফার্মেসী ১৫ হাজার টাকা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী বলেন, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পন্য রাখা ও কৃষি পন্য বিপনন আইন অমান্যের দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।