লক্ষ্মীপুর প্রতিনিধি:
“পড়ব বই গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার এর আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারী মহিলা অধ্যক্ষ প্রফেসর প্রসূন চন্দ্র মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা প্রমূখ।
এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।