ইউনুছ শিকদার: সুবর্ণচরের কৃতিসন্তান আনসার ভিডিপির অফিসার মোঃ রতমত উল্যাহ শান্তকে ফেনী ছাগলনাইয়াই ফুলদিয়ে বরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য কর্মকর্তাগণ।

রহমতউল্যাহ ১৬ই ফেব্রুয়ারিতে ফেনী জেলা অফিসে আনসার ভিডিপির অফিসার পদে যোগদান করেন। আজ ১৭ই ফেব্রুয়ারীতে ছাগলনাইয়া উপজেলায় অফিস করেন। প্রথম কর্মদিবসে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের এর নেতৃত্বে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উনাকে ফুল দিয়ে বরণ করেন। 

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,"জনগণের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই" আর এজন্য আপনাদের সহযোগীতা কামনা করছি। ইতিপূর্বে তিনি আনসার বাহিনীতে যোগদান করে বান্দরবান রুমাতে হিল অপারেশন উত্তোরণে কাজ করেন।

ইতিপূর্বে তিনি টাঙ্গা্ইল কালিহাতি উপজেলা আনসার ভিডিপির সিএ পদে কর্মরত ছিলেন। সেখান থেকে আনসার ভিডিপির উপজেলা অফিসার হিসেবে ফেনী ছাগলনাইয়াই স্থানান্তরিত হন।

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস এবং এম এসএস কৃতিত্বের সাথে সম্পর্ণ করেন। তিনি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের কৃতি সন্তান।