লক্ষ্মীপুর প্রতিনিধি : 
লক্ষ্মীপুরে পুলিশের ওয়্যারলেস নেটওয়ার্ক শক্তিশালী করতে পুলিশ লাইন্স টেলিকম (বেতার ভবন) নির্মাণ ও অতিরিক্ত পুলিশ সুপারের অফিস কাম বাসভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এর উদ্বোধন করেন লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফেরদৌস-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া, ঠিকাদারী প্রতিষ্ঠান ইউনুস এন্ড ব্রাদার্স এর প্রতিনিধি সাইফ উদ্দিন পিন্টু’সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।