ইউনুছ শিকদার: নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম একটি হচ্ছে মহিষের দুধের দধি। সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী বাজার থানারহাটে "আল্লারদান দধি ভান্ডার" এ এই দধি পাওয়া যায়। জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ প্রতিদিন এই বাজারের দধির জন্য ভীড় জমায়।

বিশেষ করে বিয়ে বা যে কোন বড় অনুষ্ঠানের দধি সরবরাহ করা হয় এই বাজার থেকে। প্রতিষ্ঠিানের প্রোপ্রাইটর হেলাল উদ্দিন জানান, আমরা এখান থেকে যে কোন মূহুর্তে ২০ মণ দধি সরবরাহ করতে পারি। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মহিষের দুধ সংগ্রহ করে পক্রিয়াজাতের মাধ্যমে দধি তৈরী করা হয়। জাহাজ্জারচর, লঙ্গলিয়ারচর, গাংচিল ও চরএলাহীতে ৫০টি খামারে কয়েক হাজারের মত মহিষ রয়েছে।

প্রতিদিন গড়ে ১০,০০০ লিটার দুধ উক্ত খামারগুলোতে উৎপাদিত হয়। এখানকার মহিষের দধি ফেনী, নোয়াখালী, ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। উৎপাদিত মহিষের দধি খুবই সুস্বাদু বিদায় বিভিন্ন অঞ্চল থেকে লোকজন থানারহাট বাজারে দধি নেওয়ার জন্য ভিড় জমায়।

এছাড়াও নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট, হাতিয়া উপজেলায়ও মহিষের দধি পাওয়া যায়। তবে জেলার মধ্যে চর বৈশাখী থানার হাটের দধির আলাদা কদর রয়েছে।