ইউনুছ শিকদার: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রামের আওয়ামীলীগ নেতা দিদার হোসেন সৌরভ (৪২), কে এলোপাতাড়ি পিটিয়ে জবাই করে হত্যার ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। 

এ ঘটনায় গতকাল রোববার রাতে নিহতের ভাই মো.সাহাব উদ্দিন ১৪জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে মামলার ৪নং আসামী নিহতের বুলডোজার চালক মো. বাহার ব্যাপারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী একই এলাকার মো.ইসহাক’র ছেলে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে। পুলিশ অপর আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত শনিবার দিনগত গভীর রাতে কতিপয় মুখোশধারী দুর্বৃত্ত পূর্বপরিকল্পনা অনুযায়ী এ হত্যা কান্ডের এ ঘটনা ঘটায়। পরে চরবালুয়া পুলিশ ফাঁড়ি থেকে গতকাল রোববার নিহতের লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। নিহত দিদার হোসেন সৌরভ চর এলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরবালুয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।