লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ১৩শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবদুল খালেককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর টুমচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (১২ ফেব্রুয়ারি) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আব্দুল মান্নান এর নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শাকচর ইউনিয়নের উত্তর টুমচর গ্রামে অভিযান চালিয়ে আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি মো. মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আবদুল খালেক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।