লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কে এস পাবলিক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ এবং আবুল হাসেম স্মৃতি কল্যাণ ট্রাষ্টের শিক্ষা উপকরণ ও এককালীন বৃত্তি প্রধান অনুষ্ঠিত হয়েছে।১৫ফেব্রুয়ারি রবিবার বিকেলে অত্র বিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল হক। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মাইন উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আলী হায়দার পাটওয়ারী, জাহাঙ্গীর আলম পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা তছলিম পাটওয়ারী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আক্তার পাটওয়ারী, ইউপি সদস্য আনোয়ার হোসেন আওয়ামীলীগ নেতা জাফর চৌধুরী, ফারুক হাওলাদার, মোহাব্বত মিঝি প্রমূখ। 

এতে আবুল হাসেম স্মৃতি ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও অত্র বিদ্যালয়ের সভাপতি আবুল হাসনাত সুমন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউছুপ কামাল, সঞ্চালনা করেন  সহকারী শিক্ষক ফিরোজ আলম । উল্লেখ বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্ভোধন করেন বিদ্যালয়ের সভাপতি আবুল হাসনাত সুমন পাটওয়ারী।