ইউনুছ শিকদার: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু দলিল লিখক কল্যাণ সমিতির কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ উপলক্ষে উপজেলার বসুরহাট বাজারের বঙ্গবন্ধু দলিল লিখক কল্যাণ সমিতির কার্যালয়ে কমিটি ঘোষণা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমিতির সাবেক সভাপতি সিরাজ উল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র ও নোয়াখালী জেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল কাদের মির্জা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাব- রেজিস্ট্রার মো.হুমায়ন বিন সিরাজ, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমূখ।

প্রধান অতিথি বক্তব্য শেষে, ১১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু দলিল লিখক কল্যাণ সমিতির কার্যকরি কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন, আবদুছ সালাম বাবুল, সহ-সভাপতি একরাম হোসেন, সাধারণ সম্পাদক আলা উদ্দিন বাদশা, সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম ছারওয়ার, সাংগঠনিক সম্পাদক জহিরুল হাসাসন, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন বাবলু। উল্লেখ্য, এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।