ইউনুছ শিকদার: নোয়াখালীর বসুরহাট পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে দেখতে পৌরসভার বিভিন্ন নিয়মনীতি নিয়ে মাইকিং করেছেন পৌরপিতা আবদুর কাদের মির্জা। 

মাইকিং বিজ্ঞপ্তির মাধ্যমে বসুরহাট পৌরসভায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেছেন মেয়র। 

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে মাইকিং করে ‘জরুরী বিজ্ঞপ্তি’ প্রচারের মাধ্যমে এমন নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। 

এছাড়া পানের পিক ও ময়লা-আবর্জনা নিদ্ধিষ্টস্থানে ফেলতে এবং মহিলা পথচারীদের প্রতি অশোভন আচরণ বা কটুক্তি না করতেও বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আইন অমান্যকারীর বিরুদ্ধে জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করা হয়েছে।