ইউনুছ শিকদার: নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ সুমন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বসুরহাট বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হকের নেতৃত্বে পুলিশ বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডস্থ নতুন বাসন্ড স্ট্যান্ড থেকে তাকে আটক করে। এ সময় তার নিকট থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
