লক্ষ্মীপুর প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনুর্ধ্ব-১৯ ক্রিকেটে ২০২০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল কবির নিশান এর নেতৃত্বে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে আনন্দ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি মো. জসিম উদ্দিন, জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন মো. বাবর, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ জামাল রিপন, বায়োজিদ ভূঁইয়া,এমপি প্রতিনিধি আদনান চৌধরী, ছাত্রলীগ নেতা ইবনে জিসাদ আল নাহিয়ান,বাবু,আবু তালেব ,রবিন,সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণির লোকজন।
উল্লেখ্য. গত রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতকে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ এর হাত ধরেই বাংলাদেশ প্রথম শিরোপা অর্জন করে।