গাংচিল অনলাইন.কম: নোয়াখালীতে “ক্লিন কোম্পানীগঞ্জ” কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার চরকাঁকড়ার পেশকারহাট রাস্তার মাথায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মুজিববর্ষে “ক্লিন কোম্পানীগঞ্জ” এর লক্ষ্যে মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এতে চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সফি উল্যাহর সভাপতিত্বে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ।
এতে সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নুরে মাওলা রাজুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় মেয়র আবদুল কাদের মির্জা বলেন, প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করি তবে এ কাজে সফলতা আসবেই। তিনি মাদক, ইভটিজিং, সন্ত্রাস, বাল্যবিবাহ, প্রকাশ্যে ধূমপান, রাতে বেলা ছাত্রদের আড্ডা ও স্মার্টফোন ব্যবহার নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন।
