লক্ষ্মীপুর প্রতিনিধি :
জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল মাঠে এ আয়োজন করা হয়।
কে.এস পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি ও ৭নং বামনী ইউনিয়ন আ. লীগের সভাপতি প্রার্থী আবুল হাসনাত সুমন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম মোস্তাক আহমেদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইন্সট্রাক্টর উত্তম কুমার ঢালী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান, মো. আবু জাহের, মো. মুজিবুর রহমান, মো. হাবীবুর রহমান, জহুরুল ইসলাম মেডিকেল কলেজের কনসালটেন্ট ডা. মোবারক হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রমূখ।
অনুষ্ঠান শেষে জহুরুল ইসলাম মেডিকেল কলেজের কনসালটেন্ট ডা. মো. মোবারক হোসেনে’র মায়ের স্বরণে রোকেয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
