ইউনুছ শিকদার:নোয়াখালীর সুবর্ণচর উপজেলার তিনটি ব্রিকফিল্ডকে কাঁচাকাঠ পোড়ানো,পরিবেশ আইন অমান্য,শিশু শ্রম ও নানান অনিয়মের অভিযোগে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন নোয়াখালী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাসুদুর রহমান। এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন,জেলা পরিবেশ অধিদপ্তর ও লক্ষীপুর র‌্যাব ১১।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার চর বাগ্গার আল্লাহর দান ব্রিক ম্যানুফ্যাকচারিং কে দুই লক্ষ টাকা, একতা ব্রিক ফিল্ডকে এক লক্ষ টাকা এবং সুভাষ ব্রিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।