ইউনুছ শিকদার: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের সৃজনশীল উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নীতিবাক্য ও ওয়ান ডে ওয়ান ওয়ার্ড ডায়েরী বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বেগমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নীতিবাক্য ও ওয়ান ডে ওয়ান ওয়ার্ড ডায়েরী বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার ১৯৪ টি বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর হাতে এ ডায়েরী তুলে দেয়া হয়।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম’র সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ প্রমূখ।


