লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মাদক ব্যবসায়ী মাহফুজ প্রকাশ কালুকে আটক করেছে রামগতি থানা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারী) গভীর রাতে উপজেলার চরবাদাম ইউনিয়নের কেরামতিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃত কালু পূর্ব চরসীতা গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান এর নেতৃত্বে উপ-পরিদর্শক মো. মজিবুর রহমান তপাদার, এএসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত দেড়টার দিকে চরবাদাম ইউনিয়নের কেরামতিয়া এলাকায় অভিযান চালিয়ে মাহফুজ প্রকাশ কালুকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রামগতি থানায় মামলা দায়ের করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।