লক্ষ্মীপুর প্রতিনিধি : 
“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এ স্লোগানে লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব মিঞা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের লক্ষ্মীপুরের সহকারি পরিচালক (অতি. দায়িত্ব) নুর হোসেন রুবেল, লক্ষ্মীপুর বণিক সমিতির সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, লক্ষ্মীপুর হোটেল রেস্তরা মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন। 

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ভোক্তা অধিকার আইন সবাইকে মানতে হবে। কেউ খাদ্যে কোন প্রকার ভেজাল প্রয়োগ করলে তাদের বিরুদ্বে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

এসময় উপস্থিত ছিলেন জেলা ড্রাগ সুপার মো.ফজলুল হক, লক্ষ্মীপুর কৃষি বিপনন মার্কের্টিং অফিসার মো.মনির হোসেন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।