ফয়সাল কবির, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়পুর ম্যাক ভবনে সদস্যদের অংশগ্রহন ও গোপন ব্যালটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হয়েছেন দৈনিক নবচেতনা’র রায়পুর প্রতিনিধি আবু মুসা মোহন, সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক লাখোকন্ঠ এর রায়পুর প্রতিনিধি ওয়াহিদুর রহমান মুরাদ, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক শিক্ষাতথ্য এর রায়পুর প্রতিনিধি মো. শাহাদাত হোসেন শিমুল।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আজম খান (আমাদের খবর), তাবারক হোসেন আজাদ (দৈনিক যুগান্তর), তুহিন চৌধুরী (দৈনিক মাতৃছায়া), যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদা আক্তার সাথী (দৈনিক প্রতিদিনের সংবাদ), জহির হোসেন (দৈনিক আলোকিত সকাল), অর্থ সম্পাদক ফারুক হোসেন (দৈনিক ঢাকা টাইমস), সহ-সাংগঠনিক শিমুল হোসেন (দৈনিক সবুজ বার্তা), আইন বিষয়ক সম্পাদক শিপন পাটোয়ারী (দৈনিক সরেজমিন বার্তা) প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক এম এইচ রনি (বিশ্ব মানচিত্র), ক্রীড়া সম্পাদক কাউছার আলম সুমন (দৈনিক খবরের আলো), সম্মানিত সদস্য মাহফুজুল হক (দৈনিক ঢাকা ক্রাইমনিউজ), আকিব ইমরান (দৈনিক দেশ খবর)।