ইউনুছ শিকদার: নোয়াখালীর কবিরহাটে গরীব দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১১টায় কবিরহাট উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সেলাই মেশিন গুলো বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার সফল চেয়ারম্যান কামরুন নাহার শিউলি।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন প্রমূখ।

উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৭টি ইউনিয়নের ২০ জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে এ সেলাই মেশিন গুলো বিতরণ করা হয়।