লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার ২১টি ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশের মাঝে কম্বল ও টর্চ লাইট বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ) দুপুরে সদর থানা প্রাঙ্গনে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা) ।
এসময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া, টিআই মামুন আল আমিন’সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
