লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকুর নিজস্ব অর্থায়নে শীতার্ত লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া গ্রামের মিয়া বাড়ীতে প্রধান অতিথি হিসেবে শীতার্ত লোকজনের মাঝে এসব কম্বল তুলে দেন তিনি।
এছাড়া সদর উপজেলার আরও ১১টি ইউনিয়নে শীতার্তদের মাঝে বিতরণের জন্য ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীদের হাতে ১১শ কম্বল তুলে দেন তিনি।
ইউনিয়ন গুলো হচ্ছে, সদর উপজেলার চন্দ্রগঞ্জ, দিঘলী, মান্দারী, চরশাহী, উত্তর জয়পুর, বশিকপুর, দত্তপাড়া, কুশাখালী, তেওয়ারীগঞ্জ, বাংগাখাঁ ও ভবানীগঞ্জ ইউনিয়ন।
সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ সাইফুল হাসান পলাশ, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক কাউছার আহম্মেদ প্রমুখ।
